এক দিনের শুভেচ্ছা সফরে সোমবার ঢাকায় আসছেন ভারতের নয়া পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।
তার এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি চুড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঢাকা-দিল্লি সম্পর্ক উন্নয়ন ছাড়াও আগামীতে দুইদেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টি গুরুত্ব পাবে।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের একটি সূত্র ভারতের নতুন পররাষ্ট্র সচিবের সুব্রামানিয়াম জয়শঙ্করের ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব নেওয়ার পর এটাই সুব্রামানিয়াম জয়শঙ্করের প্রথম বিদেশ সফর।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের সূত্রটি জানায়, জয়শঙ্করের এটি শুভেচ্ছা সফর। এটি কোনো দ্বি-পাক্ষিক বৈঠক নয়। এই সফরে দুইদেশের মধ্যে কোনো চুক্তি বা সমাঝোতা স্মরাক স্বাক্ষর হওয়ার সুযোগ নেই। তবে দুই দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।’
সুব্রামানিয়াম জয়শঙ্কর শুভেচ্ছা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন।
এএইচ





