বিয়ের পর সবে শ্বশুরবাড়িতে এসেছে নতুন বউ। চোখে অনেক স্বপ্ন। স্বামী-সংসার-সোহাগ। কিন্তু প্রথম রাতেই শেষ সব। ফুলশয্যার বিছানাতেই লুটিয়ে পড়ল নববধুর নিথর শরীরটা। স্বামীর সঙ্গে গল্প করতে করতে নববধু তার ঘনিষ্ট বন্ধুদের কথা বলেন। কিন্তু পুরুষ বন্ধু থাকার কথা শুনেই ক্ষেপে গেলেন স্বামী।  

যেহেতু স্ত্রীর পুরুষ বন্ধু ছিল, তাই নিশ্চয় তার ‘চরিত্র’ ঠিক নেই। একারণে স্বামী জানালেন তাকে শাস্তি পেতে হবে। এরপরই ঘটল সেই মর্মান্তিক ঘটনা। স্ত্রীর ওড়না দিয়েই বিছানাতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করলেন তিনি। অভিযুক্ত স্বামীর নাম কালান্দার বকশ। তার বাড়ি পাকিস্তানের সিন্ধ প্রদেশের জাকোবাবাদে। বয়স ২৮ বছর। এই ঘটনায় কনে খানজাদির পরিবার অভিযোগ দায়ের করলে পুলিশ কালান্দার ও তার তিন ভাইকে গ্রেফতার করেছে। -জি নিউজ

এআই