ইরানের সাথে সম্পর্ক সংলাপের মাধ্যমে স্বাভাবিকরণের দিকে না গিয়ে বরং ইয়েমেনে যুদ্ধ চালিয়ে যাবে বলে জানান সৌদি আরবের উপ যুবরাজ এবং প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ইয়েমেনে বোমা হামলা বন্ধ করলে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে তেহরানের এক ঘোষণাকে কেন্দ্র করে এ কথা বলেন তিনি।

টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে সংলাপের বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ইরানের সঙ্গে কি করে সংলাপ হতে পারে? ইরানের সঙ্গে আলোচনা অসম্ভব বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, ইরানের লক্ষ্য হলো মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করা।

গতকাল ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ঘোষণা করেছিলেন, সৌদি আরব যদি ইয়েমেনে বোমা হামলা বন্ধ করে এবং তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশকে সমর্থন করা বন্ধ করে তবে রিয়াদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত রয়েছে তেহরান।
জেড