ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর আঘাত হানা সুনামিতে আহতের সংখ্যা নির্ধারণ করা না গেলেও এ পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বিধ্বস্ত দ্বীপে যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় শুধুমাত্র হাসপাতালে যোগাযোগ করে নিহতের সংখ্যা প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তবে তারা ধারণা করছে নিহতের সংখ্যা বেড়ে যেতে পারে কয়েকগুণ।

গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার উপকূলীয় দ্বীপ সুলাওয়েসিতে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তারপর সুনামির সতর্কতা জারির কয়েকঘন্টার মধ্যেই আঘাত হানে সুনামি। যার পানির উচ্চতা ছিল ২ মিটার অর্থ্যাৎ ৬.৬ ফুট।

এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এএফপি এক ফটোসাংবাদিকের বরাত দিয়ে বিবিসি জানায়, নিহতের সংখ্যা এখনো সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে এক হাসপাতালে মরদেহ পড়ে আছে ৩০টি। কিন্তু বুঝা যাচ্ছে না তারা সুনামির আঘাতে নাকি ভূমিকম্পের আঘাতে নিহত।

উল্লেখ্য, গত মাসেই ইন্দোনেশিয়ার লুমবুক দ্বীপে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। যেখানে সর্বশেষ নিহত সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০ জনে।

জেড