ক্যামেরুনে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে গেলে অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ওই দুর্ঘটনায় অন্তত ৫৭৫ জন আহত হয়েছেন।

রাজধানী ইয়াউন্ডে ও দুয়ালা শহরের মধ্যে চলাচলকারী ট্রেনটি ইসেকা শহরের কাছে উল্টে যায়। এ সময় ট্রেনে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। বিবিসির খবরে বলা হয়েছে, ওই ট্রেনে ৬০০ যাত্রী চলাচলের কথা থাকলে সেটি ১৩০০ যাত্রী বহন করছিল।

সম্প্রতি ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের সৃষ্টি হওয়ায় সড়ক যোগযোগ বিপর্যস্ত হয়ে পড়ে। এ কারণে স্বাভাবিক অবস্থার চেয়ে ট্রেনে যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়।

ক্যামেরুনের পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালেইন মেবে জানিয়েছেন, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জেড