ভারতের উত্তরাখণ্ড প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। প্রদেশটির দেরাদুনের চকরতার পুরিয়োধি এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
একটি জিপ হাইয়ো গ্রাম থেকে বিকাশনগর যাওয়ার পথে পুরিয়োধি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় যারা মারা গেছে তাদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। আহতদের বিকাশনগর হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। খারাপ রাস্তা ও গাড়িতে অতিরিক্ত যাত্রী উঠানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী হরিষ রাওয়াত ও গভর্নর আজিজ কুরেশি এই মর্মান্তিক ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী ব্যাপকভাবে রাজ্যের গাড়িগুলোর ফিটনেস পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
জেলা প্রশাসন অবিলম্বে এই ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের সদস্যকে এক লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি দেয়ার নির্দেশ দিয়েছেন।
এমএ





