জাপানে অগ্ন্যুৎপাতের ঘটনায় এখনো ১৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার এ কথা জানিয়েছেন তারা।

আকস্মিক এই অগ্ন্যুৎপাতে এখনও পর্যন্ত ৪৭ জনের প্রাণহানি ঘটেছে। খবর এএফপি’র।

এক প্রতিবেদনে নাগানো এলাকার এক কর্মকর্তা জানান, শনিবারের অগ্ন্যুৎপাতের সময় সেখানে আরো ১৬ জন পর্যটক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

আগ্নেয়গিরি থেকে বিষাক্ত ধোঁয়া ও গ্যাস নির্গমণ অব্যাহত রয়েছে। এতে উদ্ধার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। এদের অনেকে ছাইয়ের নিচে অর্ধেক চাপা পড়ে এবং বেশ কয়েকজন বৃহৎ পাথরের চাঁইয়ের নিচে চাপা পড়ে মারা গেছে। উদ্ধারকারী সদস্যরা পর্বতশৃঙ্গে ২০ইঞ্চি পুরু ছাই দেখতে পেয়েছে। প্রবল বর্ষণের কারণে শুক্রবার পুলিশ, সৈন্য ও দমকল কর্মীরা বৃহস্পতিবার তল্লাশী অভিযান স্থগিত রাখতে বাধ্য হয়েছে।

এসএমএ