১১৬ যাত্রী নিয়ে মিয়ানমারে একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। এতে ১১ জন ক্রু ও ১০৫ জন যাত্রী ছিল।   

স্থানীয় সময় বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে দক্ষিণাঞ্চলীয় শহর মাইয়িক এবং রাজধানী ইয়াঙ্গুনের মাঝামাঝি কোনো জায়গা থেকে বিমানটি নিখোঁজ হয়ে যায়।   

মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় এবং বিমান বন্দর সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।   

সেনাপ্রধানের কার্যালয় এক বিবৃতিতে জানায়, দাউয়েই শহরে পৌঁছানোর ২০ মাইল দূরে থাকা অবস্থায় হঠাৎ করে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সন্ধান এবং উদ্ধার কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একটি বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটিতে ১১ জন ক্রু ও ১০৫ জন যাত্রী ছিল। 

এমবি