নাইজেরিয়ায় গির্জা ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১৫ জনে দাঁড়িয়েছে। এদের ৮৪ জন দক্ষিণ আফ্রিকার নাগরিক। দক্ষিণ আফ্রিকার এক মন্ত্রী সোমবার একথা জানিয়েছেন।

প্রিটোরিয়ার দুর্যোগ মোকাবিলা মন্ত্রী জেফ রাডেবে সাংবাদিকদের বলেন, ‘আমরা আমাদের জরিপ দলের কাছ থেকে জানতে পেরেছি যে এই ঘটনায় এখন পর্যন্ত ১১৫ জনের মৃত্যু হয়েছে। তবে তারা সবাই দক্ষিণ আফ্রিকার নাগরিক নয়। এই ঘটনায় প্রায় ৮৪ দক্ষিণ আফ্রিকার নাগরিক প্রাণ হারিয়েছেন।’

ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ