দীর্ঘ দুর্গম পথ পাড়ি দিয়ে যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে ইউরোপের দিয়ে অবিরাম চলতে থাকা শরণার্থীদেরকে প্রতিহত করতে হাঙ্গেরির মতো সীমান্তে বেড়া তৈরির পরিকল্পনা করছে মেসিডোনিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিকোলা পোপোস্কিএ কথা জানিয়েছেন।
শুক্রবার এক বিবৃতিতে নিকোলা জানিয়েছেন যে আনুমানিক চার হাজার শরণার্থী প্রতিদিন মেসিডোনিয়া পার হচ্ছেন।
তাদের অনেকেই পুলিশের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়া তাদের সহ্য করতে হচ্ছে।
হাঙ্গেরিয়ান সাপ্তাহিক ব্যবসা-বাণিজ্য বিষয়ক পত্রিকা "ফিজিয়েলো" এক সাক্ষাৎকারে পোপোস্কি বলেছেন, "অবৈধ সীমান্ত পার হওয়া বন্ধ করতে আমাদের কিছু কাঠামোগত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে.....সেনা সদস্য বা বেড়া অথবা উভয়ের সমন্বয়ে এটা হতে পারে।"
জেডআই





