রাশিয়া চলতি বছরের প্রথম ৬ মাসে ৫৬০ কোটি মার্কিন ডলারের অস্ত্র রফতানি করেছে। এ সময়ে সার্বিক রফতানির আদেশ প্রায় ৫০ বিলিয়ন ডলার বেড়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন।
পুতিন রফতানির এই পরিমাণকে খুবই উৎসাহব্যাঞ্জক বর্ণনা করে অস্ত্র রফতানি আরও বাড়াতে আন্তর্জাতিক সামরিক কারিগরী সহযোগিতা গ্রহণের জন্য রাষ্ট্রীয় কমিশনের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্ব অস্ত্র বাজারে রাশিয়ার উপস্থিতি বাড়াতে আমাদের বিদ্যমান ও সম্ভাবনাময় আন্তর্জাতিক সম্পর্ক এগিয়ে নেয়ার পথ সুগম করা গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্ট নির্দিষ্ট করে বলেন, রাশিয়াকে বিশ্বে নেভাল ভ্যাসেল সরবরাহের প্রধানতম স্থান বজায় রাখতে হবে।
পুতিনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইতার তাস জানায়, এ ধরনের পণ্যের বাজার সম্ভাবনা খুবই বেশি। বিশ্বের বিভিন্ন দেশ আগামী কয়েক বছরে তাদের ফ্লিট আধুনিকায়নে প্রায় ১০ হাজার কোটি ডলার বরাদ্দের পরিকল্পনা করছে।
বিশ্বের অন্যতম অস্ত্র রফতানিকারক দেশ রাশিয়া ২০১৩ সালে প্রাথমিকভাবে ১৫শ’ ৭০ কোটি ডলারের বন্দুক, মিসাইল ও ফাইটার জেট বিদেশে বিক্রি করে। গত বছর অস্ত্র বিক্রির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরই অর্থাৎ দ্বিতীয় অবস্থানে ছিল রাশিয়া।
রাশিয়া বিশ্বের ৬৬ দেশে অস্ত্র সরবরাহ করে এবং ৮৫ দেশের সঙ্গে রয়েছে এর সামরিক কারিগরী সহযোগিতা চুক্তি। সূত্র: বিএসএস
ঢাকা, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
রাশিয়ার অস্ত্রের বাজার রমরমা
রাশিয়া চলতি বছরের প্রথম ৬ মাসে ৫৬০ কোটি মার্কিন ডলারের অস্ত্র রফতানি করেছে। এ সময়ে সার্বিক রফতানির আদেশ প্রায় ৫০ বিলিয়ন ডলার বেড়েছে। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেন





