মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা ২০ লক্ষ ছাড়িয়েছে। একইদিন রাশিয়ায় কর্তৃপক্ষ জানিয়েছে রোগীর সংখ্যা এখন পাঁচ লক্ষর বেশি।

আমেরিকার জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সংক্রমণের তালিকায় যুক্তরাষ্ট্রের পরে ব্রাজিল দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে ৭৭২,৪১৬ জন রোগী শনাক্ত করা হয়েছে।

আফ্রিকায় করোনাভাইরাস মহামারি দ্রুত ছড়াচ্ছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, আফ্রিকায় করোনাভাইরাস মহামারি দ্রুত ছড়াচ্ছে। মূলত দশটি দেশে ভাইরাসের প্রকোপ বেড়েছে, যেখানে মোট সংক্রমিতের দুই তৃতীয়াংশ রোগী শনাক্ত হয়েছে।সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার মানুষ।

সংস্থা বলছে কোভিড ১৯এর সংক্রমণ বেশিরভাগই রাজধানীগুলোতে হলেও, ভাইরাস অন্যত্র ছড়াতে শুরু করেছে। তথ্য সূত্র- বিবিসি

এমবি