বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি বাড়ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু যুদ্ধের সবচেয়ে বড় হুমকি দাতা হয়ে উঠেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আমেরিকার বিখ্যাত ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি। ইউরোনিউজে প্রকাশিত সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি বলেন, বিশ্বে পরমাণু যুদ্ধের হুমকি গত ৭০ বছর ধরেই বহাল রয়েছে তবে তা কেবল বাড়ছেই। আমেরিকা ও ইহুদদিবাদী ইসরাইলকে বিশ্বের পরমাণু শক্তিধর বড়ো দু’টি দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।
নোয়াম চমস্কি আরো বলেন, আমেরিকার সংস্থাগুলোর পরিচালিত আন্তর্জাতিক মতামত জরিপ থেকে উঠে এসেছে যে জরিপে অংশগ্রহণকারী বেশির ভাগ ওয়াশিংটনকেই বিশ্ব শান্তির প্রতি সবচেয়ে বড় হুমকি দাতা হিসেবে মনে করে।
মার্কিন সংবাদ মাধ্যমগুলো এ জরিপের ফল প্রকাশ করতে অস্বীকার করেছে উল্লেখ করে নোয়াম চমস্কি বলেন, এ ক্ষেত্রে আর কোনো দেশই আমেরিকার ধারেকাছেও আসতে পারে নি।
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের লড়াইয়ের বিষয় প্রশ্ন করা হলে জবাবে চমস্কি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী। তিনি বলেন, বিশ্বজুড়ে হত্যা অভিযান চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং এর আগে কখনোই এমন ভয়াবহ হত্যা অভিযান আর চালানো হয় নি।
আমেরিকা ড্রোন দিয়ে যে অব্যাহত হামলা চালাচ্ছে তাকেই ‘বিশ্বজুড়ে হত্যা অভিযান’ হিসেবে অভিহিত করেছেন বলে জানান নোয়াম চমস্কি। আইআরআইবি
ইআর





