স্কুলের ভেতরে মুসলিম শিক্ষার্থীদের নামাজ পড়ার সুযোগ না দেয়ায় ইউকের ওয়েস্ট ইয়র্কশায়ার এলাকার একটি স্কুলের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে যাচ্ছেন অভিভাবকরা।
ওয়েস্ট ইয়র্কশায়ার এলাকার মিয়ারফিল্ড ফ্রি গ্রামার স্কুল এন্ড সিক্সথ ফর্মের শিক্ষার্থীরা স্কুলের ভেতরে নামাজ আদায়ের কোনো সুযোগ সুবিধা না পাওয়ায় মেঘ এবং তাঁর মধ্যে স্কুলের বাইরে নামাজ পড়তে বাধ্য হচ্ছেন। কংক্রিটের প্লেগ্রাউন্ডে নামাজ আদায়ের পর স্কুলের পক্ষ থেকে কাউকে কাউকে শাস্তিও দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে দ্বিতীয় উইন্টারে শিক্ষার্থীরা স্কুলের বাইরে নামাজ আদায় করবেন।
ইস্যুটি নিয়ে স্কুলের প্রায় ৭০ জন শিক্ষার্থী স্বাক্ষরে একটি পিটিশনও দিয়েছেন স্কুল কর্তৃপক্ষের কাছে। ইন্টার ফেইথ মিটিংয়ে স্থানীয় রাজনীতিবিদরাও ইস্যুটি নিয়ে কথা বলেছেন। কিন্তু কোনোভাবেই স্কুল কর্তৃপক্ষের মন গলেনি।
স্কুলের অভিভাবকরা জানিয়েছেন, ২০১৪ সালের স্কুলের একজন শিক্ষার্থী সিরিয়ায় আইএসে যোগ দেয়ার পর থেকে ওই বছরের অক্টোবর থেকে স্কুল কর্তৃপক্ষ স্কুলের হলে নামাজ আদায় করার অনুমতি দিচ্ছে না।
যদিও স্কুলের পক্ষ থেকে বলা হচ্ছে, স্কুল হলটি কখনো নামাজ আদায়ের জন্য ব্যবহার করা হয়নি।
এদিকে স্থানীয় বাটলি এলাকার দ্যা মসজিদ এন্ড মাদ্রাসা নুর উল ইসলামের চেয়ার আকুজি বাদাত জানিয়েছেন, তাদের মসজিদে স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থী নামাজ আদায় করেন।
স্কুলের হলে নামাজ আদায়ের ব্যবস্থ করতে এর ব্যয় সংকুলানের জন্য তিনি অর্থ সংগ্রহের ব্যবস্থা করেও দিয়েছিলেন বলে জানান। কিন্তু স্কুল কোনোভাবেই কারো কথা শুনছে না।
এবার এ ইস্যুটি নিয়ে স্কুলের বিপক্ষে লিগ্যাল এ্যাকশনে যাচ্ছেন প্যারেন্টসরা। লিডসের বিখ্যাত লো ফার্ম আইসন হ্যারিসনের সলিসিটর ইউনুস লুনাট স্কুল অভিভাবকদের পক্ষ থেকে এ ইস্যুটি নিয়ে আইনী সহযোগিতা দিয়ে যাবেন।
এআই





