বাসভবন থেকে সুড়ঙ্গ পথে বিমানবন্দরে যাবেন ভারতের নয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিরাপত্তার খাতিরেই রাজপথ ছেড়ে সুড়ঙ্গ পথ বেছে নিচ্ছেন তিনি। শুক্রবার এ খবর জানা গেছে। প্রধানমন্ত্রী মোদির বাসভবন নয়াদিল্লির ৭ রেসকোর্স রোডে। রেসকোর্স থেকে সফদরজং বিমানবন্দরের হেলিপ্যাড পর্যন্ত তৈরি হচ্ছে একটি সুড়ঙ্গ পথ। ২০১০ সাল থেকে এই সুড়ঙ্গ পথটি নির্মাণ করছে দিল্লির গণপূর্ত বিভাগ। এই সুড়ঙ্গ পথ নির্মাণে সাহায্য নেওয়া হচ্ছে দিল্লির মেট্রো রেল কর্তৃপক্ষেরও। আগামী দুই মাসের মধ্যে এর কাজ শেষ হবে। দেড় কিলোমিটার দীর্ঘ এ সুড়ঙ্গ পথটি কামাল আতাতুর্ক মার্গ, গলফ কোর্স  ও সফদার জং সমাধিক্ষেত্র হয়ে বিমানবন্দর পর্যন্ত যাবে। [b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]