ইসরাইল অধিকৃত ফিলিস্তিনে ৫০০ নতুন ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এরই মধ্যে তারা দখলকৃত এলাকায় ফিলিস্তিনিদের সরানোর জন্য সেখানে অগ্নিকান্ড ঘটায়। এবং হাজার একর পুড়িয়ে সেখানে নতুন করে ইসরাইলি বসতি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
গণমাধ্যম জানায়, ইসরাইল পূর্ব জেরুজালেমে ৫০০ ইহুদি ঘর স্থাপনের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইসরায়েলের নতুন ইহুদি বসতি স্থাপনের এ প্রথম উদ্যোগ।
নতুন ইহুদি বসতি স্থাপন নিয়ে জাতিসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের প্রতিনিধি নিকোলাই ম্লানডাফ নিরাপত্তার কথা বলতে গিয়ে বলেন যে, ইসরাইলের কারণে মধ্যপ্রাচ্যের অবস্থার দ্রæত পরিবর্তন ঘটছে।
তিনি বলেন যে, এর মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র একটা ঝুঁকিতে নিয়ে যাবে। যা আগে কখনো দেখা যায়নি। তিনি নিরাপত্তার ব্যবস্থার জোর দিয়েছেন যে, ইসরাইলের নতুন ইহুদি বসতি স্থাপনে বিরত থাকা উচিত।
জেড





