আফগানিস্তানের কাবুল থেকে ২৩৪ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে ভূমিকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.৫ মাত্রা ছিল ।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ১৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দেশটির আলকোয়ার্দি-ই কিরান ওয়া মুনজান এলাকা থেকে ২২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তি স্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০৫ কিলোমিটার গভীরে।
এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনো সুনামি সর্তকর্তাও নেই বলে জানিয়েছে সংস্থাটি।
এমবি





