রাশিয়ার ভরনেজ অঞ্চলে একটি নিউরোলজি হাসপাতালে (স্নায়ু রোগের চিকিৎসা কেন্দ্র) অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৪জন, এখনও নিখাঁজ রয়েছেন দুইজন।
দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাত দিয়ে রোববার (১৩ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়।
খবরে বলা হয়, নিহতদের মধ্যে বেশির ভাগই ওই হাসপাতালের রোগী। এরমধ্যে ১৯ জনের মরদেহ হাসপাতালের পুড়ে যাওয়া মেঝে পাওয়া যায়। আর হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার জরুরি ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার জানায়, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২১ জনের প্রাণহানির বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। দুইজন এখনও নিখোঁজ রয়েছেন।
এমএইচ





