তুরস্কে গাড়ি বোমা বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরো চার জন আহত হয়েছেন।

শনিবার রাতে তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য দিয়ারবাকিরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। রাজ্য সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইএসএল ও কুর্দিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের উপর তুরস্কের বিমান হামলা চালানোর মধ্যে এ হামলার ঘটনা ঘটল। লিস শহরে দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি যাওয়ার সময় এ হামলা চালানো হয়েছে।

সরকার সন্ত্রাসী গোষ্ঠীদের এই হামলার বিষয় সন্দেহ করলেও কেউ এখন পর্যন্ত এর দায় স্বীকার করেনি।

জেডআই