মার্কিন সিনেটর ক্রিস মরফি বলেছেন, সৌদি আরবের হাতে আমেরিকা অস্ত্রসস্ত্র না থাকলে দেশটি আরো আগে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করত।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে ইরানের সঙ্গে সৌদি আরবের আলোচনার কথা উল্লেখ করে এ মন্তব্য করেছেন।
তিনি বলেন, মার্কিন অস্ত্র হাতে না থাকলে সৌদি আরব ইরানের সঙ্গে আরো বেশি সম্পর্ক স্থাপনের আগ্রহ প্রকাশ করত।
তেহরান ও রিয়াদের সম্পর্ক নিয়ে সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধের প্রতি ইঙ্গিত করেন এই ডেমোক্র্যাট সিনেটর। তিনি বলেন, ২০২০ সালের এপ্রিল মাসে তিনি এ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন।
মরফি বলেন, তিনি এক বছর আগেই বলেছিলেন, যেভাবে আমেরিকা থেকে সৌদি আরবের প্রতি অস্ত্রের চালান পাঠানো হচ্ছে তা পাঠানো না হলে বহু আগে রিয়াদ তেহরানের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিত।
সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান এক বক্তব্যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছেন। ক্রিস মরফি প্রকারান্তরে এই ইঙ্গিত দিয়েছেন যে, আরো আগে যদি সৌদির প্রতি মার্কিন অস্ত্র সাহায্য বন্ধ করা হতো তাহলে এই ঘটনা আরো আগে ঘটতে পারত।
এবিএস





