বাংলাদেশী শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করবে না সৌদি আরব। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী, সৌদি আরবে বিভিন্ন কাজে প্রতিনিয়ত বাংলাদেশী শ্রমিক নিয়োগ বহাল থাকবে।
সৌদি সরকারের মুখপাত্র তাইসার আল-মুফাররাজ সোমবার এ তথ্য জানান।
তিনি জানান, সৌদি আরবে প্রচুর নারী গৃহকর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী একজন নারী গৃহশ্রমিক প্রতি মাসে কমপক্ষে ৮০০ সৌদি রিয়াল পারিশ্রমিক পেয়ে থাকেন। এ ছাড়া চুক্তি অনুযায়ী, অন্যান্য সুবিধাও পান।
তাইসার আল-মুফাররাজ বলেন, গৃহস্থালি কাজের জন্য বাংলাদেশ শ্রমশক্তি পাঠাতে প্রস্তুত রয়েছে বলে আমাদের জানান হয়েছে। আমরা বাংলাদেশের এ প্রস্তাব সানন্দে গ্রহণ করেছি।
এরই মধ্যে সদ্য সমাপ্ত রমজানে বাংলাদেশ থেকে প্রচুর নারী গৃহকর্মী সৌদি আরবে এসেছে এবং তারা কাজ করছে।
এআই/





