[b]পিয়ংইয়ং:[/b] উত্তর কোরিয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘এশিয়ার হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছে। মঙ্গলবার শিনজো আবের কঠোর সমালোচনা করে সমাজতান্ত্রিক এ দেশটি। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিৎ করার নামে সামরিক ক্ষমতা কুক্ষিগত করা আবের অভিপ্রায় বলেও উল্লেখ করেছে দেশটি।
টোকিও’র শান্তিবাদী সংবিধান সংশোধনের চেষ্টা চালানোয় গত মাসে ক্ষমতাসীন দলের সংবাদপত্র রোদং শিন্মুনের মন্তব্য কলামে আবেকে ‘যুদ্ধবাজ উন্মাদ ’ হিসেবে আবেকে অভিহিত করার পর উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ’র এক সম্পাদকীয়তে এ মন্তব্য করা হলো।
আবে গত মাসে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রণীত জাপানের শান্তিবাদী সংবিধান আগামী ২০২০ সাল নাগাদ সংশোধন করা হতে পারে। এতে শুধুমাত্র আত্মরক্ষার প্রয়োজনে জাপানের সামরিক বাহিনী ব্যবহারের কথা বলা হয় ।
‘এশিয়ার হিটলারের অভ্যুদয়?’ শীর্ষক কেসিএনএ’র সম্পাদকীয়তে বলা হয়, জাপানের সামরিক শক্তি বৃদ্ধিকে যুক্তিসংগত করার লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র হুমকির আশঙ্কা বাড়িয়ে তুলছেন ।
সম্পাদকীয়তে আরো বলা হয়, উন্মাদ ফ্যাসিস্ট হিটলার ও আবের মধ্যে কোন পার্থক্য নেই। কেননা হিটলার আরেকটি যুদ্ধকে যুক্তিসংগত করতে কমিউনিস্টদের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ ঘোষণা করেছিলেন ঠিক তেমনিভাবে বেপরোয়া আবে জাপানের সামরিক শক্তি বৃদ্ধিকে যুক্তিসংগত করতে অযথা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়িয়ে পড়ছেন।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘদিন ধরে জাপানের কাছে উদ্বেগের কারণ। জাপান পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি বিষয়ে অচল হয়ে পড়া ছয় জাতি আলোচনার একটি সদস্য রাষ্ট্র। সূত্র: এএফপি
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
[/b]
জাপানের প্রধানমন্ত্রী আবে এশিয়ার হিটলার: উ. কোরিয়া
পিয়ংইয়ং: উত্তর কোরিয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে ‘এশিয়ার হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছে। মঙ্গলবার শিনজো আবের কঠোর সমালোচনা করে সমাজতান্ত্রিক এ দেশটি। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিৎ করার নামে সামরিক ক্ষমতা কুক্ষিগত করা আবের অভিপ্রায় বলেও উল্লেখ করেছে দেশটি।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট
ককপিটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় প্রায় পাঁচ ঘণ্টা বিলম্বের পর ঢাকার উদ্দেশে উড়াল দিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭।
প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি
জাপানের টোকিও থেকে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হয়েছে।
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী
চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিট) তাঁকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪ সহযোগিতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা জোরদারে টহল জাহাজ দেওয়ার অনুদান সংক্রান্ত চুক্তিসহ মোট ৪টি সহযোগিতা স্মারক সই হয়েছে। এছাড়া দুটি প্রকল্পে পাওয়া গেছে ৪ হাজার ৬৫৬ বিলিয়ন ইয়েন ঋণের প্রতিশ্রুতি।
















