ভারতের উত্তর প্রদেশে বিয়ের অনুষ্ঠানে বাসি খাবার খেয়ে প্রায় ২৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার এ খবর জানিয়েছে খবর টাইমস অব ইন্ডিয়ার। জানা গেছে, উত্তর প্রদেশের সামভাল এলাকার হাসানপুর মুজাফতা গ্রামের একটি বিয়ে বাড়িতে এ ঘটনা ঘটে। সামভালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এন সিং জানিয়েছেন, গত রোববার সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা খাওয়ার পরপরই বমি শুরু করেন। বাসি হওয়ায় খাদ্যে বিষক্রিয়া তৈরি হয়, এরই ফলে তারা অসুস্থ হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। গতরাতেই অসুস্থ সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র: টাইমস অব ইন্ডিয়া [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]