পাকিস্তানের বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তা দেশটির অভ্যন্তরীণ ইস্যু। আর পাকিস্তানের অভ্যন্তরীণ কোনো বিষয়ে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়।

মার্কির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে বলেন, ‘পাকিস্তানে সরকার ও বিরোধী এই দুপক্ষের মধ্যে যেকোনো আলোচনায় বা আলোচনা প্রক্রিয়ায় আমরা জড়িত নই। এমনকি দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করাও অর্থহীন।’

এমনকি চলমান সংকট শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সম্পূর্ণ হবে এবং দেশটির নির্বাচিত সরকারের ধারাবাহিকতায় কোনো ছেদ পড়বে না বলে আশা করেন মেরি হার্ফ।

চলমান পরিস্থিতি নিয়ে ইসলামাবাদ এবং ওয়াশিংটনের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে মেরি হার্ফ বলেন, ‘পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সম্প্রতি বেশ কয়েকবার দেশটির শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। সেসময়ে পাকিস্তানের চলমান সংকট নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে আমি আশা করছি।’

মাত্র একদিন আগে দেয়া বক্তৃতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেন, ‘পাকিস্তানের নির্বাচিত সরকারকে হটিয়ে অভ্যুত্থানের চেষ্টা চালানো হচ্ছে’

মেরি হার্ফ সংবাদ সম্মেলনে স্পষ্ট করে বলেন, ‘নওয়াজ শরীফ নির্বাচিত প্রধানমন্ত্রী বলেই আমরা বিশ্বাস করি। আর নওয়াজের জায়গায় কোনো প্রধানমন্ত্রী আসলে তাকেও নির্বাচিত হয়েই আসতে হবে।’

ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই