পেরুর কংগ্রেস বিমানবাহিনীকে দেশটির আকাশ সীমায় মাদক বহনকারী বিমান ভূপাতিত করার অনুমোদন দিয়েছে। কংগ্রেসে এ সংক্রান্ত একটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। বৃহস্পতিবার রাতে এই বিলটি পাস হয়।
আইনটির আওতায় কোন বিমানে যদি মাদক বহনের ‘প্রমাণ অথবা যুক্তিসঙ্গত সন্দেহ’ দেখা দেয় তবে বিমান বাহিনী সেটিকে ভূপাতিত করতে পারবে।
লিমা এর আগেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। কিন্তু একটি ভুলবশত মার্কিন মিশনারীদের একটি বিমান ভূপাতিত করার পর উদ্যোগ স্থগিত করা হয়। ওই ঘটনায় ২ জন প্রাণ হারায়।
বিলটিকে আইনে পরিণত হতে হলে প্রেসিডেন্ট ওলান্তা হুমালার স্বাক্ষর প্রয়োজন।
পেরুতে বছরে ৬০০ থেকে ১ হাজার অবৈধ মাদকবহনকারী বিমান চলাচল করে। এগুলো অধিকাংশই বলিভিয়া থেকে আসে।
জেডআই





