ভারতের মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। রোববার ভোরে মুম্বাই-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, ভোর ৫টার দিকে সাতারা থেকে মুম্বাই যাচ্ছিল একটি বিলাসবহুল বাস। এসময় রাইগাদ জেলার শিভখার গ্রামের কাছে মুম্বাই পুনে মহাসড়কের পাশে দুটি ব্যক্তিগত গাড়ি দাঁড়িয়েছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়ি দুটিকে ধাক্কা দেয়। এসময় বাসটি ছিটকে মহাড়ক থেকে ১৫ ফুট নিচে পড়ে যায়।

দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন নারী, ছয় পুরুষ ও আট মাসের এক শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। আহতদের পানভেলের প্যানাসিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমই