সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে ফের বিষাক্ত রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছেন বিদ্রোহীরা।
অভিযোগে বলা হয়েছে দেশটির রাজধানী দামেস্কের অদূরে জোবার নামক স্থানে বাশার বাহিনী রাসায়নিক অস্ত্র অর্থাৎ বিষাক্ত গ্যাসের বিস্ফোরণ ঘটায় এবং এতে আক্রান্ত হয়ে বিদ্রোহীসহ অনেক সাধারণ মানুষ চেতনা হারিয়ে ফেলেন।
রাসায়নিক অস্ত্রের শিকার হয়েছেন এমন একজন অজ্ঞান ব্যক্তিকে নিয়ে ভিডিও প্রকাশ করেছেন সিরীয় বিদ্রোহীরা।
ভিডিওতে দেখা যাচ্ছে, একজন অচেতন ব্যক্তি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে এক সপ্তাহ আগে বাশার সরকারের পক্ষ থেকে জাতিসংঘে নালিশ করা হয়, বিদ্রোহীরা জোবার এলাকাতেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছেন। কিন্তু এমন অভিযোগের এক সপ্তাহ পরে বিদ্রোহীরা বাশার বাহিনীর বিরুদ্ধেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ আনলেন।
‘জোবার রিভো’ নামক সরকারবিরোধী গোষ্ঠী ইউটিউবে রাসায়নিক অস্ত্রে আক্রান্ত ব্যক্তিটির ভিডিও প্রকাশ করেছে। লন্ডনভিত্তিক সিরিয়ান রেভেলিউশনারি কো-অর্ডিনেটরস ইউনিয়নের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রাসায়নিক অস্ত্রে আক্রান্ত সবার অবস্থা এখন ভালো। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে রয়টার্সের খবরে আরো বলা হয়, জোবার এলাকায় প্রায় এক বছর সরকার ও বিদ্রোহী পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ রয়েছে।
জাতিসংঘে নিযুক্ত সিরিয়া সরকারের দূত বাশার জা’আফারি ২৫ মার্চ এক চিঠিতে জাতিসংঘে অভিযোগ করেন, বিদ্রোহীরা জোবারে রাসায়নিক হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছেন। আবু নাদির নামক এক বিদ্রোহীকে গ্যাস মুখোশ পরা অবস্থায় ধরে ফেলেন তারা। এ চিঠিটি গত সপ্তাহে জাতিসংঘ প্রকাশ্যে আনে।
[b]ঢাকা, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
আন্তর্জাতিক
সিরিয়ায় ফের বিষাক্ত রাসায়নিক অস্ত্র প্রয়োগ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বাহিনীর বিরুদ্ধে ফের বিষাক্ত রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছেন বিদ্রোহীরা। অভিযোগে বলা হয়েছে দেশটির রাজধানী দামেস্কের অদূরে জোবার নামক স্থানে বাশার বাহিনী রাসায়নিক অস্ত্র অর্থাৎ বিষাক্ত গ্যাসের





