অমুসলিমদের নাগরিকত্বের সুযোগ রেখে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় সদ্য পাস হওয়া নাগরিকত্ব সংশোধন বিলকে সাম্প্রদায়িক পদক্ষেপ আখ্যায়িত করেছেন পাকিস্তানের জনগণ।
পাস হওয়া নাগরিকত্ব এই বিলের প্রতিবাদে সোমবার (০৯ ডিসেম্বর) রাতে পাকিস্তানে বিক্ষোভ মিছিল হয়েছে।
পাকিস্তানের রাজপথে হাজার হাজার মানুষ ওই বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা এ ধরনের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিল পাসের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করেন।খবর দ্যা ডনের।
উল্লেখ্য, সোমবার (০৯ ডিসেম্বর) দিনভর লোকসভায় তর্ক-বিতর্কের পর মধ্যরাতে বিলটি পাস হয়। এতে উল্লেখ আছে– প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা কেবল অমুসলিমদের ভারতে নাগরিকত্ব দেয়া হবে।
এ বিলকে হিন্দু উগ্রবাদীদের সাম্প্রদায়িকতার বিষ ছড়ানো একটি হীন প্রয়াস হিসেবে উল্লেখ করেন বিক্ষোভকারীরা।
এমবি





