যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বেশ কিছু ফরেনসিক বিশেষজ্ঞ তিরিশ বছর ধরে বিভিন্ন মামলায় ভুয়া প্রমাণাদি যোগান দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

১৯৭২ সাল থেকে ৯৯ সাল পর্যন্ত প্রায় আড়াই হাজার মামলায় এ ধরনের মিথ্যা প্রমাণাদি দেবার ঘটনা ঘটেছে বলে সংস্থা দুটি স্বীকার করেছে।

এসব মামলার অন্তত ৩২ টিতে অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে বিস্তারিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিচার বিভাগ ও এফবিআই-এর ২৬ জন ফরেনসিক বিশেষজ্ঞের নাম উঠে এসেছে এই অভিযোগে।

তারা অপরাধ-স্থল থেকে সরবরাহ করা প্রমাণাদি হিসেবে মিথ্যা অনেক নমুনা দেখিয়েছে বা বাড়িয়ে বলেছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে।

তারা এসব মিথ্যা প্রমাণাদি দিয়ে মামলার রাষ্ট্রীয় কৌসুলিদের জিততে সহায়তা করেছেন।

(সূত্র: বিবিসি)

এমকে