সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মির্জা ফখরুলকে অভিনন্দন জানান জারদারি।
অভিনন্দনবার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। দেশের মানুষের কল্যাণে অগ্রগতি অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
জারদারি বলেন, অভিন্ন ইতিহাস, ধর্ম ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে সাম্প্রতিক ইতিবাচক অগ্রগতিকে স্বাগত জানান তিনি।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়ে জারদারি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি করবে।
অভিনন্দনবার্তায় বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের সফলতা কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন পাকিস্তানের প্রেসিডেন্ট।
সূত্র: এপিপি