অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভঙ্গ করছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনি সূত্র থেকে অভিযোগ করা হয়েছে- গাজার কয়েকটি শহরে ইসরাইলি সেনারা গোলা বর্ষণ করেছে।
ফিলিস্তিনের অন্তর্বর্তী স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইহুদিবাদী ইসরাইল শুক্রবার নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। ইসরাইলি বাহিনী গাজার খান ইউনুস শহরের পূর্বে কয়েকটি বাড়ি-ঘরের ওপর গোলা বর্ষণ করে।
এছাড়া, বুধবার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি বাড়িয়ে আরো পাঁচদিন করার আধা ঘণ্টার মধ্যে ইসরাইল অন্তত পাঁচ বার বিমান হামলা চালিয়েছে।
ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ফাওজি বারহুম সম্প্রতি বলেছেন, ইসরাইল মারাত্মকভাবে যুদ্ধরিতি লঙ্ঘন করছে। এ জন্য তেল আবিবকে পরিণতি ভোগ করতে হবে বলেও তিনি হুঁশিয়ার উচ্চারণ করেন।
মিশরের রাজধানী কায়রোয় যখন ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিদল একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনা করছে তখন তেল আবিবের বিরুদ্ধে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলা হলো।
ঢাকা, ১৭ আগষ্ট, টাইমনিউজবিডি.কম, কেএ
আন্তর্জাতিক
‘গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করছে ইসরাইল’
অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ভঙ্গ করছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনি সূত্র থেকে অভিযোগ করা হয়েছে- গাজার কয়েকটি শহরে ইসরাইলি সেনারা গোলা বর্ষণ করেছে।





