সাহারা কর্ণধার সুব্রত রায়ের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে জামিনের শর্ত অনুযায়ী তাকে ভারতের বাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার কাছে ১০ হাজার কোটি রুপি জমা রাখতে হবে। নগদে দিতে হবে পাঁচ হাজার কোটি রুপি। বাকি পাঁচ হাজারের ব্যাংক  গ্যারান্টি দিতে হবে।
১০ হাজার কোটি রুপি জোগাড়ের জন্য সাহারা গোষ্ঠীর বন্ধ থাকা  ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিতে রাজি হয়েছে সুপ্রিম কোর্ট। আগমিকালের মধ্যে সাহারাকে সর্বোচ্চ আদালতে জানাতে হবে কোন কোন  ব্যাংক থেকে তারা টাকা সংগ্রহ করতে চায়।
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ ফেব্রুয়ারি গ্রেফতার হন সুব্রত রায়। গত ৪ মার্চ থেকে তিনি তিহার জেলে বন্দি। সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে স্বস্তি মিলল সাহারা কর্ণধারের।
ক্ষুদ্র বিনিয়োগকারীদের ২০ হাজার কোটি রুপি ফেরত দেওয়ার ব্যাপারে নিশ্চয়তা দিতে না পারায় প্রতিষ্ঠানটির প্রধান সুব্রত এবং অপর দুই পরিচালককেও জেলে পাঠানো হয়েছিল।
সূত্র: জিনিউজ
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]