ইসরাইল এবং তুরস্কের মধ্যকার বাণিজ্য সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে জোরদার হয়েছে।
তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ২০১৪ সালে তুরস্ক ও ইসরাইলের মধ্যে বাণিজ্য হয়েছে ৫৬০ কোটি ডলারের যা ২০০৯ সালের বাণিজ্যের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে।
তুর্কি পরিসংখ্যান ইনস্টিটিউটের তথ্য মতে- ২০১৪ সালে তুরস্ক ইসরাইলে পণ্য পাঠিয়েছে ২৯০ কোটি ডলারের। অন্যদিকে, একই সময়ে তুরস্ক ২৭০ কোটি ডলারের পণ্য আমাদনি করেছে ইসরাইল থেকে। ২০০৯ সালে তুরস্ক ও ইসরাইলের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল ২৬০ কোটি ডলার।
এদিকে, তুর্কি সরকারের এ নীতির বিরুদ্ধে সমালোচনামুখর হয়েছে দেশটির বিরোধীদল। রিপাবলিকান পিপল'স পার্টির সিনিয়র নেতা ফারুক লোগ্লু বলেন, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ইসরাইল ও পশ্চিমাদের ব্যাপারে সস্তা ও অসৎ নীতি অনুসরণ করছে। সূত্র: আইআরবি
ইআর





