সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের বিশ্বাসযোগ্য তদন্তের এখনও সৌদি আরবের ঘাতটি আছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি মনে করছেন পূর্ণাঙ্গ বিশ্বাসযোগ্য ও স্বচ্ছতায় ঘাতটি আছে এ তদন্তে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মধ্যপ্রাচ্যের আটটি দেশ সফরের অংশ হিসেবে আগামী সপ্তাহে রিয়াদ সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ সময়ে তিনি খাসোগি হত্যাকান্ড নিয়ে সৌদি আরবের ওপর চাপ প্রয়োগ করবেন বলে বলা হচ্ছে।

যুক্তরাষ্ট্র সরকারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, এ সফরে মাইক পম্পেও সাংবাদিক জামাল খাসোগি হত্যার বিষয়টি উত্থাপন করবেন এবং সৌদি আরবের কাছ থেকে জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতার জন্য চাপ সৃষ্টি করবেন।

ওই কর্মকর্তা আরো বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি থেকে আমি মনে করি না যে, আইনগত সব বিষয়ক পূর্ণাঙ্গভাবে অবলম্বন করতে পারছে সৌদি আরব। 

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে।

এমআর