[b]ক্যানবেরা:[/b] অস্ট্রেলিয়ার নৌবাহিনী ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে জাকার্তা। ইন্দোনেশিয়া বলেছে,অস্ট্রেলিয়ার নৌবাহিনী একাধিকবার দেশটির পানিসীমায় অনুপ্রবেশ করেছে। এ ধরনের অনুপ্রবেশের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাকার্তা।
ওদিকে ইন্দোনেশিয়ার কাছে ক্ষমা প্রার্থনা করে অস্ট্রেলিয়া বলেছে,আশ্রয়প্রার্থী অভিবাসীদের প্রতিহত করতে গিয়ে অসাবধানতাবশত নৌবাহিনীর নৌকা ঢুকে পড়েছিল।
অস্ট্রেলিয়ার নৌবাহিনী অবৈধ অভিবাসীদের বহনকারী নৌকাগুলো ফিরিয়ে দিচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর দু’দেশের মধ্যে এ বিরোধ শুরু হয়। অস্ট্রেলিয়ার অভিবাসী বিষয়ক মন্ত্রী স্কট মরিসন এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন,ইন্দোনেশিয়ার পানিসীমা লঙ্ঘনের যেসব ঘটনা ঘটেছে তাতে ক্যানবেরা সরকারের অনুমোদন ছিল না। তিনি আরো দাবি করেন, পরস্পরের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে দু’দেশের মধ্যে যে সমঝোতা রয়েছে তা পুরোপুরি মেনে চলছে অস্ট্রেলিয়া। তবে ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ‘নিঃশর্ত ক্ষমা’ চেয়েছেন।
এর আগে ইন্দোনেশিয়া শুক্রবার এক বিবৃতিতে অস্ট্রেলিয়ার নিন্দা জানিয়ে বলেছে,নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য পানিসীমায় নৌটহল বাড়াবে জাকার্তা।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীরা ইন্দোনেশিয়া থেকে নৌকা ভাড়া করে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করে বলে অভিযোগ করে ক্যানবেরা। সম্প্রতি এই অনুপ্রবেশ রোধ করতে কঠোর ব্যবস্থা হাতে নিয়েছে অস্ট্রেলিয়া। এরই অংশ হিসেবে ইন্দোনেশিয়ার পানিসীমা লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে। সূত্র: আইআরআইবি
আন্তর্জাতিক
ইন্দোনেশিয়ার কাছে ক্ষমা চাইল অস্ট্রেলিয়া
ক্যানবেরা: অস্ট্রেলিয়ার নৌবাহিনী ইন্দোনেশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে জাকার্তা। ইন্দোনেশিয়া বলেছে,অস্ট্রেলিয়ার নৌবাহিনী একাধিকবার দেশটির পানিসীমায় অনুপ্রবেশ করেছে। এ ধরনের অনুপ্রবেশের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়েছে জাকার্তা।





