যুক্তরাষ্ট্রে সাতটি মুসলিম দেশের ওপর আরোপ করা ট্রাম্পের নিষেধাজ্ঞা আদালতে বাতিলের পর খুলে দেওয়া হলো সে দেশের বিমানবন্দর গুলো। যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্র্রোটেকশনের এক আদেশে আবার নতুন করে কাজ শুরু করতে লাগল ইউএস এয়ারলাইন্স। এতে গত সপ্তাহে সাতটি দেশের মুসলিমরা যারা ভিসার আবেদন করে পায় নি তারা পুনরায় আবেদন করার সুযোগ পাচ্ছেন।

গতকাল স্থানীয় সময় ৯ টায় একটি কনফারেন্স কলের মাধ্যমে এয়ারলাইন্সকে এ আদেশ দেয় ইউএস এজেন্সি। সাময়িকভাবে বন্ধ থাকা কাজ আবার নতুন করে চালু করা আদেশ দেওয়ায় ইতিমধ্যে এয়ারলাইন্সগুলো তাদের ওয়েবসাইট থেকে শুরু করে সবকিছু আবার নতুন করে পরিবর্তন করেছে।

সূত্র: রয়টার্স