আফগানিস্তানে ভয়াবহ পাহাড় ধসে প্রায় দুই হাজার লোক নিখোঁজ হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টায় দেশটির উত্তরাঞ্চলীয় বাদাস্কান প্রদেশে ভয়াবহ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সংবাদ সংস্থা এপি জানায়,বাদাস্কানের হোবো বারিক গ্রামে ভয়াবহ এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে গ্রামের তিন শতাধিক বসতবাড়ি মাটির নিচে চাপা পড়ে,যা এই গ্রামের এক তৃতীয়াংশ। এতে দুই হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছে।
দেশটির গভর্নর জানান,উদ্ধারকর্মীরা এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছে। তবে পর্যাপ্ত সরঞ্জামাদি না থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]