পাকিস্তান ও ভারতের জম্মু-কাশ্মির সীমান্তে গোলাগুলি অব্যাহত রয়েছে। এতে গতকাল শুক্রবার থেকে দু'দেশে অন্তত ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

ভারতের দাবি, স্বাধীনতা দিবস ১৫ আগস্টেও পাকিস্তান তাদের ওপর গুলিবর্ষণ করেছে। এতে জম্মু-কাশ্মীরের পুঞ্চে অন্তত পাঁচজন নিহত ও নয়জন আহত হয়েছেন।

তবে, পাকিস্তানের দাবি, ভারতীয় সৈন্যদের গুলিতে তাদের দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুদেশেরই হতাহতরা সাধারণ নাগরিক।

১৫ আগস্ট ছিল ভারতের স্বাধীনতা দিবস। এদিন ভারত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এমনকি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও বলেছিলেন নওয়াজ।

এনডিটিভি বলছে, ২০০৩ সালের আগস্টে যে সীশান্ত অস্ত্রবিরতি সই হয়েছিল, পুঞ্চে এই এক সপ্তাহে অন্তত ২৮বার তা ভঙ্গ করেছে পাকিস্তান। আর পুরো জম্মু-কাশ্মীরে জুলাই থেকে দেশটি অস্ত্রবিরতি ভঙ্গ করেছে ১৯২বার।

এমআর/ এআর