আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর প্যারিস কার্যালয়ে পত্রবোমা বিস্ফোরিত হয়েছে। চিঠির খামখোলার পরে বিস্ফোরণে একজন আহত হয়েছেন।
বিস্ফোরণে ওই কর্মীর হাত ও মুখে ক্ষত সৃষ্টি হয়েছে এবং সব কর্মীকে সরিয়ে নেয়া হয়েছে কার্যালয় থেকে। আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দ এই ধরণের ঘটনাকে, কাপুরুষসুলভ সহিংস কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন। প্যারিস পুলিশ বিভাগ টুইটারে বলেছে, ঘটনার পর থেকে আইএমএফ ও বিশ্ব ব্যাংক কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। ফরাসি পত্রিকা লে পারিসিয়েন পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বিস্ফোরকটি নিখাদ আতশবাজি হতে পারে।
ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের ছয় সপ্তাহ আগে এই ঘটনা ঘটলো। এদিকে জার্মান অর্থমন্ত্রী উলফগ্যাং শোবলকে উদ্দেশ্য করে পাঠানো একটি পার্সেল বোমা উদ্ধার করা হয়েছে। গ্রিসের কট্টর বামপন্থি গোষ্ঠী কন্সপাইরেসি ফায়ার সেল দাবি করেছে, তারা এই বিস্ফোরক ডিভাইসটি পাঠিয়েছে। বিবিসি ও রয়টার্স।
জেড





