চারটি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট গণনা বন্ধের দাবিতে মামলা করেছে ট্রাম্প শিবির।

রাজ্যগুলো হলো- জর্জিয়া, মিশিগান, পেনসিলভ্যানিয়া ও উইসকনসিন।

এসব রাজ্যে ভোট গণনা বন্ধ করার জন্য মামলা করেছেন ট্রাম্প। তবে ততক্ষণে মিশিগান ও উইসকনসিন রাজ্যে জয়ী ঘোষণা করা হয়েছে জো বাইডেনকে।

ফলে এই দুটি রাজ্যের ১০ + ১৬ = ২৬টি ইলেকটোরাল কলেজ ভোট চলে গেছে বাইডেনের ঘরে। ফক্স নিউজের হিসেব অনুযায়ী বাইডেন এখন ২৬৪টি ইলেকটোরাল কলেজ ভোট জিতেছেন। আর ডোনাল্ড ট্রাম্প ২১৪ টিতে জিতেছেন।

অন্যদিকে, জর্জিয়াতে মুখোমুখি টক্কর দিচ্ছেন দুই প্রার্থী। এখানে এখন পর্যন্ত পাওয়া তথ্যে বাইডেনের পক্ষে ভোট পড়েছে শতকরা ৪৯ ভাগ।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ৫৩৮, জিততে হলে প্রয়োজন ২৭০টি ভোট।

এখন পর্যন্ত পাওয়া ফল বলছে, গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড অ্যারিজোনা, জর্জিয়া, উইসকনসিন এবং পেনসিলভিনিয়ায় হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

জো বাইডেন বলেছেন, এটা পরিস্কার যে তিনি মার্কিন প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় রাজ্যগুলোতে জয় পাচ্ছেন। যদিও মূল ফলাফল এখনো আসেনি।

'যখন গণনা শেষ হবে তখন আমরা বিশ্বাস করি আমরাই জয়ী হব', বলেন মি. বাইডেন।

ডোনাল্ড ট্রাম্প ২৩ টি অঙ্গরাজ্যে জয় পাবেন বলে পূর্বাভাস। এর মধ্যে রয়েছে টেক্সাস, ওহাইও এবং ফ্লোরিডা।

প্রেসিডেন্ট ট্রাম্প, প্রতারণার অভিযোগ এনেছেন, যদিও কোন প্রমাণ দেননি, তিনি বলেছেন তিনি সুপ্রিম কোর্টে যাবেন।

পেনসিলভানিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধ করার জন্য আইনের আশ্রয় নিয়েছে ট্রাম্প প্রচারণা শিবির।

বাইডেন প্রচারণা শিবির বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য ‘আপত্তিকর’ এবং তারা আরো বলছে ‘গণনা বন্ধ হবে না’।

এমবি