বৃহস্পতিবার আফগানিস্তানে কাবুলে হামলায় যে ৯ জন নিহত হয়েছিল তাদের মধ্যে দুই জন বাংলাদেশি রয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।
জানা যায়, আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিলাসবহুল হোটেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে চার বন্দুকধারীসহ ৯ জন নিহত হয়। বৃহস্পতিবার মধ্যরাতে কাবুলের সেরিনা হোটেলে এই ঘটনাটি ঘটেছে বলে সরকারি সূত্রে জানায়।
হাই সিকিউরিটি জোনের এই হোটেল থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই রয়েছে আফগান প্রেসিডেন্টের প্রাসাদ।আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই চারজনের বয়স ১৮ বছরের কম ছিল। তারা হাত বন্দুক নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল এবং এই হোটেলে অতিথি হিসেবে এসেছিল।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
আফগানিস্তানে নিহতদের মধ্যে ২ জন বাংলাদেশী
বৃহস্পতিবার আফগানিস্তানে কাবুলে হামলায় যে ৯ জন নিহত হয়েছিল তাদের মধ্যে দুই জন বাংলাদেশি রয়েছেন।





