গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে দক্ষিণ আফ্রিকায় ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে দেশটির রাজধানীসহ বেশ কয়েকটি শহরে এ বিক্ষোভ মিছিল হয়। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
সবচেয়ে বড় বিক্ষোভ মিছিলটি হয়েছে দেশটির প্রশাসনিক রাজধানী কেপ টাউন-এ। কেপ টাউনের রাস্তায় হাজার হাজার মানুষ ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন। তারা এ সময় পার্লামেন্টের প্রধান ফটকে অবস্থান নেন।
বিক্ষোভকারীরা ইসরাইলবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। এ সময় তারা গাজার নিপীড়িত মানুষের পক্ষে ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।
উল্লেখ্য, বুধবার পর্যন্ত ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২১৩ জন নিহত হয়েছেন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসএমএ





