রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে৷ ফলে ইউক্রেন সঙ্কটের কারণে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেতে পারে৷ তবে ইউরো এলাকার অগ্রগতি সম্পর্কে আশাবাদী ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷
ইউক্রেন সঙ্কটের কারণে ইউরোপের পুঁজিবাজার সপ্তাহের শুরুতে বেশ উত্তাল হয়ে উঠেছিল৷ সীমান্তে রুশ সেনাবাহিনীর মহড়া শেষ হবার পর উত্তেজনা কমে যাওয়ায় মঙ্গলবার বাজার আবার কিছুটা চাঙ্গা হয়ে ওঠে৷ তবে সংকট না কাটা পর্যন্ত বিশ্ব অর্থনীতির জন্য ঝুঁকি থেকে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন৷ তাছাড়া রাশিয়া ও ইউরোপের অর্থনীতি পরস্পরের উপর অনেকটা নির্ভর করে৷ ইউরোপের জ্বালানির চাহিদার একটা বড় অংশ মেটায় রাশিয়া৷ ইউক্রেন সংকটের কারণে রাশিয়ার পুঁজিবাজার বেশ বড় ধাক্কা খেয়েছে৷ অ্যামেরিকা ও ইউরোপের কিছু দেশ রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানোর বিষয়ে আলোচনা করছে৷ সেদিকেও নজর রাখছে ইউরোপের পুঁজিবাজার৷
তবে এমন আশঙ্কা সত্ত্বেও এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে৷ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগি সোমবার বলেছেন, বিশ্বব্যাপী আর্থিক সংকট সত্ত্বেও ইউরো এলাকা পরিস্থিতি যথেষ্ট সামলে নিয়েছে এবং সঠিক পথে অগ্রসর হচ্ছে৷ সঙ্কটগ্রস্ত দেশগুলি বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ ও ব্যয় সংকোচের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি দেখিয়েছে৷
শুধু চরম বেকারত্বের সমস্যার এখনো কোনো সমাধানসূত্র দেখা যাচ্ছে না৷ মূল্যস্ফীতি কেটে যাবার পর আপাতত সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে ‘ডিফ্লেশন'-এর আশঙ্কা, যার মোকাবিলার নানা প্রচেষ্টা চলছে৷ চলতি সপ্তাহেই ইসিবি ২০১৬ পর্যন্ত ইউরো এলাকার অর্থনীতি সম্পর্কে এক পূর্বাভাষ প্রকাশ করতে চলেছে৷ তাছাড়া ইসিবি বৃহস্পতিবারও সুদের হার অপরিবর্তিত রাখবে বলে মনে করা হচ্ছে৷ অর্থনীতিকে আরও চাঙ্গা করতে এ দিন কিছু পদক্ষেপও ঘোষণা করা হতে পারে৷
ইউরোপের সঙ্কটগ্রস্ত দেশগুলির অবস্থার সত্যি কিছু উন্নতি দেখা যাচ্ছে৷ ইটালিকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে৷ ২০১৩ সালে সে দেশের অর্থনীতির ১.৯ শতাংশ সংকোচন দেখা গেছে৷ তবে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণেই ছিল৷ টানা প্রায় ২ বছরের মন্দা কাটিয়ে বেরিয়া আসা নতুন প্রধানমন্ত্রী মাটেও রেনসির সামনে বিশাল চ্যালেঞ্জ৷ গ্রিস আন্তর্জাতিক দাতাদের সঙ্গে পরবর্তী কিস্তির সহায়তা নিয়ে আলোচনা করছে৷ তবে বন্ড বাজারে গ্রিসের অবস্থানে উন্নতি দেখা যাচ্ছে৷ সংকট শুরু হওয়ার পর স্পেনে বেকারত্বের হার এই প্রথম কিছুটা কমেছে৷ সূত্র: ডিপিএ, রয়টার্স, এএফপি
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
ইউক্রেন সঙ্কটে উত্তাল ইউরোপের পুঁজিবাজার
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা চাপানো নিয়ে আন্তর্জাতিক স্তরে আলোচনা চলছে৷ ফলে ইউক্রেন সঙ্কটের কারণে বিশ্ব অর্থনীতি ধাক্কা খেতে পারে৷ তবে ইউরো এলাকার অগ্রগতি সম্পর্কে আশাবাদী ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক৷ ইউক্রেন সঙ্কটের কারণে ইউরোপের পুঁজিবাজার সপ্তাহের শুরুতে বেশ উত্তাল হয়ে উঠেছিল৷ সীমান্তে রুশ সেনাবাহিনীর মহড়া শেষ হবার পর উত্তেজনা কমে যাওয়ায় মঙ্গলবার বাজার আবার কিছুটা চাঙ্গা হয়ে ওঠে৷ তবে সংকট না কাটা
ভাড়া, চাকরি ও শিক্ষার দাবিতে উত্তাল ইউরোপ, নেতৃত্বে তরুণেরা
বাড়িভাড়া নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি ও শিক্ষায় বরাদ্দ বাড়ানোর দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভে নেমেছেন লাখো তরুণ। ইতালির রোমে শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধ, স্পেনের মাদ্রিদে তাঁবু গেড়ে অবস্থান এবং ফ্রান্সের বিভিন্ন শহরে রাজপথে বিক্ষোভের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের প্রতি ক্ষোভ জানাচ্ছেন তাঁরা।
ইউরোপে তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু
ইউরোপে ২০২৬ সালের গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহের কারণে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের ধারণা, তাপজনিত মৃত্যুর হিসাবে এবারের গ্রীষ্ম মহাদেশটির ইতিহাসে অন্যতম প্রাণঘাতী হতে পারে।
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত
ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয় জন বাংলাদেশি দেশে ফিরছেন। ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সোয়া আটটায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
ইউরোপজুড়ে তরুণেরা বিক্ষোভে জড়াচ্ছে কেন?
ইউরোপের বিভিন্ন দেশে রাজপথে নেমেছেন তরুণেরা। ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইতালি ও আলবেনিয়ায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। কোথাও শিক্ষাব্যবস্থার দুরবস্থা ও শিক্ষকের সংকট, কোথাও বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবার কোথাও দুর্নীতি ও কর্মসংস্থানের অভাব নিয়ে ক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা। ফ্রান্সে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন পরে সরকারবিরোধী বৃহত্তর বিক্ষোভে রূপ নিয়েছে। কয়েকটি দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ সহিংসতায়ও গড়িয়েছে।
ইউরোপের রাস্তায় বিক্ষোভকারীরা, উত্তাল ৪ দেশ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও সরকারি সেবার অবনতির প্রতিবাদে ইউরোপের চার দেশে রাস্তায় নেমেছেন লাখো মানুষ। শনিবার ফ্রান্স, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে বিক্ষোভ হয়েছে। কয়েকটি শহরে এসব কর্মসূচি সহিংসতায় রূপ নেয়। ঘটেছে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ।
















