পাকিস্তান পার্লামেন্টে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আসাদ কায়সার এবং ডিপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন কাসের সুরি।

গতকাল বুধবার পাকিস্তানের জাতীয় সংসদে সাইয়্যেদ খুরশীদ শাহের বিপরীতে ইমরান খানের পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে নির্বাচিত হন আসাদ কায়সার।

সংসদে স্পিকার ভোটাভুটিতে মোট ৩৩০ সংসদ সদস্যের মধ্যে ভোট কাস্ট করা হয় ৩২২টি। বাকি ৮টি ভোট বাতিল করা হয়। এর মধ্যে ১৭৬টি ভোট পেয়েছেন আসাদ কায়সার এবং তার প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ১৪৬ ভোট।

এদিকে ডিপুটি স্পিকার হিসেবে ৩২৮ ভোটের মধ্যে ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে কাসের সুরি। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বি পেয়েছেন ১৪৪ ভোট।

পরবর্তীতে ডিপুুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান সদ্য নির্বাচিত স্পীকার আসাদ কায়সার। আসাদ কায়সার খাইবার পাখতুনওয়া প্রাদেশিক পরিষদেও স্পিকারের ভূমিকা পালন করেছেন।

২৫ জুলাইয়ের জাতীয় নির্বাচনে ১৮ নম্বর আসন থেকে নির্বাচিত হন আসাদ। ২০১৩ সালেও তিনি দুটি সংসদীয় আসন থেকে নির্বাচিত হন।

খাইবার পাখতুনওয়া প্রদেশে বেসরকারি স্কুল চালুর পথিকৃৎ বলা হয় আসাদ কায়সারকে। পিটিআই নেতা হওয়ার আগে তিনি পাকিস্তান জামাতে ইসলামির ছাত্র শাখায় কাজ করতেন।

জেড