আমেরিকা ইউরোপে এফ-২২সহ জঙ্গিবিমানের স্কোয়াড্রন মোতায়েনের পরিকল্পনা করেছে। ইউরোপে রাশিয়ার কথিত “আগ্রাসন” মোকাবেলার জন্য এ পরিকল্পনা নেয়া হয়েছে বলে মার্কিন বিমান বাহিনিমন্ত্রী ডেবোরা জেমস দাবি করেছেন। মিলিটারিডটকম নামের ওয়েবসাইট এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, মস্কোকে তার ভাষায় ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি বলে উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনে যা ঘটছে তা আমেরিকার জন্য মারাত্মক উদ্বেগজনক।
তিনি বলেন, উদাহরণ হিসেবে বলা যায়, ইউরোপে এফ-২২ জঙ্গিবিমান মোতায়েন করা হবে তা পরিষ্কার ভাবে বুঝতে পারছি তবে কবে মোতায়েন করা হবে তা এখনো জানি না। এ ছাড়া, ভবিষ্যতে এ জাতীয় মোতায়েন না করার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
এদিকে, পেন্টাগনের এ হঠকারী সিদ্ধান্তের বিপরীতে গতকাল ইউরোপে আরো সামরিক সরঞ্জাম মোতায়েনের ঘোষণাও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: রেডিও তেহরান
ইআর





