ভারতে এবার শিক্ষিকাকে গণধর্ষণ করলো ছাত্ররা। উত্তর প্রদেশে এ ঘটনা ঘটে। ২৩ বছর বয়সী এক কলেজ শিক্ষিকাকে তিনজন ছাত্র প্রথমে অপহরণ ও পরে গণধর্ষণ করে। খবর এনডিটিভির।
মোজাফ্ফরনগর জেলার বলওয়াখেরি গ্রামে গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
ধর্ষণের শিকার ওই কলেজ শিক্ষিকা জানিয়েছেন, একজন ছাত্র প্রথমে তাকে অপহরণ করে। এরপর একটি ফাঁকা ঘরে নিয়ে যাওয়া হয়। ধর্ষণের দৃশ্য দুই জনে মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করেছে। এ ঘটনা কাউকে বললে ওই ভিডিও ফাঁস করে দেওয়া হবে বলে তারা হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে পুলিশ ওই তিনজনকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, টিউশনি করে বাড়ি ফিরছিলেন ওই শিক্ষিকা। পথে মোহিত নামের এক কলেজছাত্র পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে। সে তাঁকে টেনে-হিঁচড়ে একটি ফাঁকা ঘরে নিয়ে যায়। এ সময় সে তার দুই বন্ধুকে ফোন করে আসতে বলে। তারা এসে মোবাইলে ধর্ষণের দৃশ্য রেকর্ড করে। এরপর তাকে হুমকি দেওয়া হয়, বিষয়টি যেন তিনি কাউকে না জানান।
ঘটনার পর গতকাল গভীর রাতে অভিযুক্ত তিন কলেজছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।
মোজাফ্ফরনগরে দুই সপ্তাহ আগে ২০ বছর বয়সী এক তরুণী গণধর্ষণের শিকার হয়। ধর্ষণের দৃশ্য ইন্টারনেটের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘হোয়াটস অ্যাপে’ ছড়িয়ে দেওয়া হয়। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





