যুক্তরাষ্ট্রের নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টিতে বোমা হামলার হুমকি দেয়া হয় হয়েছে। বোমা হামলার আশঙ্কায় কয়েকশো দর্শনার্থীদেরকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার সকালে এ হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র পুলিশ।

nypdinvestigatingযুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, এ-৯১১ নাম্বার থেকে টেলিফোনে স্ট্যাচু অফ লিবার্টিতে বোমা হামলার হুমকি দেয়া হয় । এর পরই এলাকাটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি চলানোর সময় ভাস্কর্যের গোড়ায় সন্দেহজনক কিছু একটা চোখে পড়ে এবং তাৎক্ষণিকভাবেই দ্বীপটি খালী করা হয়।
এরপর সেখানে আতংক ছড়িয়ে পড়ে। তারপর ব্যাপক তল্লাশি করেও যখন ক্ষতিকর কিছু না পাওয়ায়, দুপুর ২ টার দিকে এলাকাটিকে নিরাপদ হিসেবে ঘোষণা দেয়া হয়।

এছাড়া ২০১২ সালে স্ট্যাচু অফ লিবার্টি দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয়েছিল এবং ২০১৩ সালের অক্টোবর মাসে ১২ দিনের জন্য এটি বন্ধ ছিল।

ফ্রান্স এবং আমেরিকার ১০০ বছরের বন্ধুত্বের উপহার স্বরুপ ফ্রান্সের প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ১৮৮৬ সালের ২৮ অক্টোবর স্ট্যাচু অব লিবার্টি আমেরিকাকে উপহার দেন।সূত্র: ফক্স নিউজ

ইআর