ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আলী জাফারি বলেছেন, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে ইরান সমর্থন দিয়েই যাবে।

ইহুদিবাদী ইসরাইলের ৫০ দিনের আগ্রাসনের মুখে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো যে লড়াই করেছে তা ছিল ইহুদিবাদী ইসরাইলের পতনের সূচনা মাত্র।

তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী জনগণ ও বিপ্লবী গার্ড বাহিনী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোকে প্রতিরক্ষা ও সামাজিক সমর্থন অব্যাহত রাখবে।

বার্তায় জেনারেল জাফারি বলেন, ফিলিস্তিনের পশ্চিম তীরের নিরাপত্তা অবকাঠামোও যতটা সম্ভব শক্তিশালী করে তোলা হবে এবং ফিলিস্তিনি যোদ্ধাদের উচিত তাদের ক্ষেপণাস্ত্রের সংখ্যা, পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা বাড়ানো।

ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর