লিবিয়ায় ত্রিপলির নিকটবর্তী স্থানে অদ্ভুত এক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন মারা গেছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে জানা যায়, একটি বিস্ফোরক ভর্তি গুদামে সৃষ্ট হওয়া সংঘর্ষের ফলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

ত্রিপলির নিকটবর্তী মিসরাতা শহরের স্থানীয় লোকজনের সঙ্গে মিলিশিয়া যোদ্ধাদের সংঘর্ষে এ বিস্ফোরণ ঘটতে পারে বলে জানানো হয়। কিন্তু কোন পক্ষই এ হামলার কথা স্বীকার করেনি।

দেশটির স্থানীয় কর্মকর্তারা জানায়, মিসরাতা শহরে একটি সামরিক ভাণ্ডার বিস্ফোরিত হয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, আতশবাজি বোঝাই একটি লরি বিস্ফোরিত হয়েছে।

আইএসের সঙ্গে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে লিবিয়ার মিলিশিয়া বাহিনী। পূর্বাঞ্চলীয় সিরতে শহরে চলা এই সংঘর্ষে সরকার সমর্থিত বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন বলে জানা যায়। সূত্র: বিবিসি

এফএফ