ইরাকে অপহৃত ভারতীয় নার্সদেরকে অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়েছে বলে জানা গেছে। আহত যোদ্ধাদের চিকিৎসার জন্যে ৪৬ জন ভারতীয় নার্সকে অপহরণ করে বিদ্রোহী ইসলামিক স্টেট অব ইরাক এন্ড দ্যা লেভান্ট (আইএসআইএল)। খবর এনডিটিভির।
এসব নার্স বিদ্রোহীদের দখলকৃত তিকরিত শহরের একটি হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।
তাদেরকে গোপন স্থানে যেতে বাধ্য করা হয় বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আকবরুদ্দিন। তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্থর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাদেরকে একটি বাসে উঠতে বাধ্য করা হয় এবং গোপন স্থানে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনার পরে ইরাক থেকে অন্তত ৯০০ ভারতীয় দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইরাকে প্রায় ১০ হাজার ভারতীয় বিভিন্ন পেশায় জড়িত। এদের অধিকাংশই শ্রমিক। সূত্র: এনডিটিভি
ঢাকা, ০৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ





